Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৭, ২০২৫ , ৭:৪২ অপরাহ্ণ

শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায় ঘোষণায় নাটোরে বিএনপির মিষ্টি বিতরণ

লেখকঃ নাটোর প্রতিনিধি :

শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় মৃত্যুদন্ডের রায় ঘোষণায় নাটোরে মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা। আজ সোমবার বিকেলে রায় ঘোষণার পর পরই আনন্দ উল্লাসে মেতে উঠেন তারা।

পরে শহরের মাদ্রাসা মোড় ও নাটোর প্রেসক্লাবের সামনে মিষ্টি বিতরণ করা হয়। বিএনপির নেতা কর্মিরা জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে দেশের মানুষ সঠিক বিচার পেয়েছে।

আজ দেশের মানুষ আনন্দ উল্লাস করছে। আনন্দে তারা মিষ্টি বিতরণ করছেন। এখন দ্রুত এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান তারা।

আজকালের কন্ঠ/আর এস/আর

প্রিন্ট করুন