আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-২০ রংপুর-২ (তারাগঞ্জ- বদরগঞ্জ) আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী সরকারের নির্বাচনী আলোচনা সভা গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে।
তারাগঞ্জ উপজেলা কৃষক দলের আয়োজনে উপজেলা বিএনপি পাটি অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ধানের শীষের মনোনীত প্রার্থী রংপুর জেলা বিএনপি’র সদস্য সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার ও রংপুর জেলা কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন শাহাদাত, রংপুর জেলা বিএনপির সদস্য তারাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব এডভোকেট মাখদুম আলম ও সদস্য গোলাম কিবরিয়া।
কৃষকদলের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আলামিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর এস/এস