Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৭, ২০২৫ , ৪:৪৫ অপরাহ্ণ

মিথ্যা মামলা ও বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী শাহ আলমের সংবাদ সম্মেলন

লেখকঃ জামাল খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন, পাশাপাশি মিথ্যা অপহরণ মামলায় ফাঁসিয়ে অন্যায়ভাবে কারাভোগ করানোর প্রতিবাদে আজ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শাহ আলম। শনিবার রাএে ময়মনসিংহ চরকালিবাড়ী গুদারাঘাত এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শাহ আলম অভিযোগ করেন, রুপা আক্তার দীর্ঘদিন ধরে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বিভিন্ন সময় মিথ্যা তথ্য উপস্থাপন করে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করে আসছে। তিনি বলেন, রুপা আক্তারের দায়েরকৃত মিথ্যা অপহরণ মামলায় তিনি অন্যায়ভাবে হয়রানি ও জেল খাটতে বাধ্য হয়েছেন। এতে তার পরিবার চরম মানসিক ও সামাজিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

স্থানীয় এলাকাবাসীও রুপা আক্তারের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, রুপা আক্তার নিজেকে নিত্য শিল্পী হিসেবে পরিচয় দিলেও নিত্যের নাম ভাঙিয়ে অনৈতিক ও অশোভন ভিডিও ধারণ ও প্রচার করে থাকেন, যা ইতিপূর্বেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এলাকাবাসীর দাবি—রুপা আক্তারের এমন আচরণ সমাজে অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানশেষে তিনি প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন ও তার প্রতি হওয়া অবিচারের প্রতিকার করার আহ্বান জানান।।

সংবাদ সম্মেলনে শাহ আলম বলেন,“আমি একজন সাধারণ মানুষ। আমার পরিবারকে নিয়ে শান্তিতে বাঁচতে চাই। কিন্তু মিথ্যা অভিযোগ তুলে আমাকে এবং আমার পরিবারকে বারবার হয়রানির শিকার করা হচ্ছে। এর সঠিক তদন্ত হোক, অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”

আজকালের কন্ঠ/আর এস/জে

প্রিন্ট করুন