সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সকালে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের সিনিয়র কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনায় বক্তারা জনাব মুফিদুল আলম-এর প্রশাসনিক দক্ষতা, সততা, মানবিকতা ও উন্নয়নমুখী ভূমিকার প্রশংসা করেন। জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দুর্যোগ মোকাবেলায় তাঁর সফল নেতৃত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।
সংবর্ধনার জবাবে জেলা প্রশাসক মুফিদুল আলম ময়মনসিংহবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “ময়মনসিংহ আমার কাছে সবসময় বিশেষ। এখানকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে।”
অনুষ্ঠান শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়।