Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৬, ২০২৫ , ৪:৩৫ অপরাহ্ণ

লামায় বিএনপি মনোনিত সাচিং প্রু জেরীর বিশাল গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

লেখকঃ লামা (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের লামায় ১৫/১১/২০২৫ ইং তারিখে বেলা ২ ঘটিকার সময় লামা উপজেলা চত্বরে ৩০০নং আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরির নির্বাচনী প্রচারনা, গনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।এ সময় আজিজনগর, ফাইতং, লামা, আলীকদম,সরই,ফাঁসিয়াখালী,গজালিয়ায় ও তিনি পথসভা করেন। পথসভায় হাজার হাজার মানুষ যোগদান করে।

আগামী সাংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০ নং আসনে সাচিং প্রু জেরি বাবুকে মনোনয়ন দেওয়ায় এই পথসভার আয়োজন করা হয়।

পথসভায় বান্দরবান ৩০০ নং আসনের মনোনীত প্রার্থী সাচিং প্রূ জেরির সফর সঙ্গী হিসেবে ছিলেন- বান্দরবান জেলা বিএনপির ওলামা দলসহ সকল নেত্রীবৃন্দ। এতে আরও উপস্থিত ছিলেন লামা উপজেলার ওলামা দলসহ -৭টি ইউনিয়নের লোকজন এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেত্রীবৃন্দ। এসময় জেলা বি এন পির যুগ্ন -আহবায়ক ও সাবেক পৌর মেয়র আমীর হোসেন আমু তার বক্তব্যে বলেন, সাচিং প্রু জেরি কে বান্দরবান ৩০০ নং আসনে মনোনীত করায় জনগনের মা বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান।

পধান অতিথি বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরি বলেন- গণতন্ত্রের মা, সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়া, তাহার সুযোগ্য পুত্র তারণ্যের অহংকার দেশনায়ক তারেক জিয়া কেন্দ্রীয় বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে মনোনয়ন দেওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রিয় আজিজনগর, ফাইতং, সরই, ফাঁসিয়াখালী, ইয়াংছা, গজালিয়া, লামা, আলীকদমবাসী, আপনারা আমার জন্য একটু কষ্ট করেন আমি আপনাদের কষ্টের মূল্য দিব।

যারা বিএনপিকে এবং আমাকে ভালবাসে তাহারা কখনও পথ হারা হবে না। উক্ত পথসভায় ইউনিয়ন, উপজেলা, ও জেলা বিএনপির নেত্রীবৃন্দসহ কয়েক হাজার ধানের শীষ প্রেমী জনগন উপস্থিত ছিল।

প্রিন্ট করুন