Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৫, ২০২৫ , ৯:২৭ অপরাহ্ণ

মাসুদ সাঈদীর নিন্দা জানিয়ে বিবৃতি : জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগে ক্ষোভ

লেখকঃ ‎পিরোজপুর জেলা প্রতিনিধি

‎পিরোজপুরের জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।

‎শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, ‎“জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ শুধু একটি স্থাপনায় হামলা নয়—এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণ আন্দোলন ও আমাদের ত্যাগের প্রতি এক ধৃষ্টতাপূর্ণ চ্যালেঞ্জ। শহীদদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিত ভাবে করা হচ্ছে। জনরোষে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তারই পালিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পিরোজপুসহ সারাদেশে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভগুলোতে অগ্নিসন্ত্রাস চালিয়ে যাচ্ছে। যারা এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে তারা দেশের শত্রু। এইসব আগুন সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

‎তিনি আরও বলেন, ‎“জুলাই যোদ্ধাদের ত্যাগের স্মারকের উপর আঘাত মানে জাতীয় মূল্যবোধের উপর আঘাত। পিরোজপুরবাসী এ ধরনের নাশকতা বরদাশত করবে না। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনকে কঠোর নজরদারি ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করার আহবান জানাচ্ছি।”

প্রিন্ট করুন