Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১৫, ২০২৫ , ২:২১ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রেজাউল ইসলাম (রেজু)’র মতবিনিময় সভা

লেখকঃ রাণীনগর (নওগাঁ) উপজেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের ধানের শীষের সম্ভাব্য এমপি প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম (রেজু)’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎শুক্রবার (১৪ নভেম্বর ) নওগাঁ-৬, (আত্রাই-রাণীনগর) আসনে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ধানের শীষের সম্ভাব্য প্রার্থী শেখ মোঃ রেজাউল ইসলাম (রেজু) তার নির্বাচনী এলাকা রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত নেতাকর্মী এবং সাধারণ জনতার মধ্যে ধানের শীষের প্রচারণা ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা গত নির্বাচনে ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেন নাই। এই ভোটের অধিকার আদায় করতে গিয়ে আপনাদের যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়।

দীর্ঘ ১৭ বছর পর ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। আজকে সময় এসেছে এদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে কিনা, ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসনামলে যে অপরনীয় ক্ষতি হয়েছে তা পুষিয়ে জাতি দাঁড়াতে পারবে কিনা, আগামী দিনে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে পাবেন কিনা, আগামী দিনে আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে কিনা তা নির্ধারণের। আজকে একটি দল নির্বাচন পিছানোর জন্য এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তাদের বলতে চাই যে কোন অপচেষ্টার বিরুদ্ধে বিএনপি ছিল আছে এবং থাকবে।

আজকে ছোট ছোট অনেক দল নানা রকম কথা বলছে। আমি নিজেও একজন মুসলমান আমিও নামাজ পড়ি। আমরা যে যার ধর্ম পালন করবো এটাই স্বাভাবিক। মুসলমান ছাড়াও এদেশে যে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোক আছে তারা সবাই যে যার ধর্ম পালন করবে। কিন্তু নির্বাচনকে সামনে রেখে একটি দল ধর্মের নামে বিভিন্ন মন্দিরে গিয়ে যে কার্যকলাপ করছে তা সত্যিই দুঃখজনক। ভোটকে কেন্দ্র করে নিজস্ব ধর্মকে খাটো করা যেকোনো ধর্মের অনুসারী ব্যক্তির জন্যই তা কাম্য নয়। আপনারা যে যার মত ভোটকেন্দ্রে যাবেন এবং স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিবেন।”

‎মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ এছাহাক আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, রাণীনগর উপজেলা বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকার, মিরাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহাদত হোসেন।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক রুকুনুজ্জামান খান রুকু, রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদুল হাসান বেলাল, যুগ্ম-আহ্বায়ক মিঠুন, মিরাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক রিফাত হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর এস/আর

প্রিন্ট করুন