জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট, গণহত্যার বিচার সহ ৫দফা দাবীতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত সহ ৮দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে জেলা জামায়াতের আয়োজনে নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।
এসময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন, নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম ,নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মাদ আলী সিদ্দিক, জামায়াতের সেক্রেটারী সাদেকুর রহমান সহ জামায়াত নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন’ ২৪ শের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ ও আহত হলেও আজ পর্যন্ত গণহত্যার বিচার হয়নি। অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এজন্য আগে গণহত্যার বিচারের পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট দেওয়ার জন্য অন্তবর্তী সরকারের কাছে দাবী জানানো হয়। এছাড়া পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে কোন নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুশিয়ারী দেন জামায়াত নেতারা।
আজকালের কন্ঠ/আর বি