
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহ মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এতে নগরীর নেতা-কর্মীরা স্লোগান দিতে দিতে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ময়মনসিংহ মহানগর আমীর এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি বলেন, “গণমানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় অবিচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণআন্দোলন অব্যাহত থাকবে। কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির প্রতিটি দাবি জনগণের প্রত্যাশার প্রতিফলন।”
নেতৃবৃন্দ আরও বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং রাজনৈতিক নির্বিচার বন্ধে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হওয়ায় এলাকাজুড়ে উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :