সরকারী প্রথমিক বিদ্যালয়ে সঙ্গীত চর্চা শিক্ষক ও শরীর চর্চা শিক্ষক নিয়োগ বাতিলের দাবীতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংস্কৃতিক কর্মীরা।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কানাইখালি প্রেসক্লাবের সামনে নাটোরের সর্বস্তরের সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান, রবীন্দ্র সংঙ্গীত সম্মিলন পরিষদ, ইঙ্গিত থিয়েটার, তা থৈই নৃত্যকলা সহ বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, শিশু শিক্ষার্থীদের সুকুমার বৃত্তি ও মনুষ্যত্বের শুভবোধ জাগ্রত রাখার স্বার্থে সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষক নিয়োগ বাতিল শিশুর মেধা বিকাশ ও মননে বড় ধরনের প্রভাব ফেলবে। তাই নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনটি বাতিল করতে অন্তবর্তী সরকারে কাছে জোর দাবী জানান সাংস্কৃতিক কর্মীরা।
আজকালের কন্ঠ/আর বি