
ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি দল আকস্মিক অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায়, সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডে চলমান কিছু প্রকল্পে কাজের মান নিয়ে নানা অভিযোগ উঠে আসে। সেই প্রেক্ষিতে দুদকের টিম হঠাৎ উপস্থিত হয়ে নথিপত্র যাচাই-বাছাই ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে। অভিযানের সময় গুরুত্বপূর্ণ ফাইল ও টেন্ডার সংক্রান্ত কিছু নথি জব্দ করা হয় বলেও জানা গেছে।
দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “অভিযানের উদ্দেশ্য হলো প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি অর্থের অপব্যবহার রোধ করা। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”অভিযান চলাকালীন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের মধ্যে এক ধরণের উৎকণ্ঠা দেখা দেয়।
তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।এ বিষয়ে ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, “দুদকের টিম অফিসিয়াল নথি পর্যালোচনা করেছে। আমরা তদন্তে পূর্ণ সহযোগিতা করছি।”স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন অভিযান সরকারি দপ্তরগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আজকালের কন্ঠ/আর এস/জে
আপনার মতামত লিখুন :