সংসদীয় আসন কুড়িগ্রাম-৩ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য তাসভীর উল ইসলামকে মনোনয়ন দেওয়ার পর নেতা-কর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
গত ১২ নভেম্বর বুধবার ঢাকা থেকে উলিপুরে পৌছালে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে তিনি আসনের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন, ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।প্রচারণায় তার সঙ্গে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া ও অন্যান্য নেতৃবৃন্দ।
তাসভীর উল ইসলাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি উলিপুরের হতদরিদ্র মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। তিনি নদীভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং স্থানীয়ভাবে শিল্পকলকারখানা স্থাপনের অঙ্গীকার করেন।নেতা-কর্মীরা জানান, দীর্ঘ ২২ বছর পর তাদের প্রার্থী ধানের শীষ প্রতীক পেয়েছেন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আজকালের কন্ঠ/আর এস/আর