আওয়ামী লীগের অসামাজিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ময়মনসিংহ মহানগর যুবদল দৃঢ় অবস্থান ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মহানগর যুবদলের উদ্যোগে এক কর্মসূচিতে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল ভাইয়ের নির্দেশে কর্মসূচিটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আব্দুল ইনসান।
এ সময় যুবদলের নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের দুঃশাসন, দমননীতি ও অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে যুবদল সবসময় প্রস্তুত। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদল রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে।
তারা আরও বলেন, দেশের তরুণ সমাজ এখন পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে যুবসমাজের এই জাগরণই আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ভিত্তি হবে।
আজকালের কন্ঠ/আর এস/জে