ময়মনসিংহে বদলি জনিত কারণে বিদায়ী জেলা প্রশাসক জনাব মুফিদুল আলমকে সংবর্ধনা প্রদান করেছে জুলাই শহিদ পরিবার ও আহত মুক্তিযোদ্ধা ময়মনসিংহ।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে জেলা শহরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলা প্রশাসক মুফিদুল আলম ময়মনসিংহে দায়িত্ব পালনকালে সৎ, দক্ষ ও মানবিক প্রশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবায় যে নিষ্ঠা ও আন্তরিকতা দেখিয়েছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের কল্যাণে তার ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন বক্তারা।
জুলাই শহিদ পরিবার ও আহত মুক্তিযোদ্ধা ময়মনসিংহের নেতৃবৃন্দ জেলা প্রশাসক মুফিদুল আলমের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
সংবর্ধনা শেষে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।
আজকালের কন্ঠ/আর বি