আওয়ামী লীগের ঘোষিত লোকডাউন প্রতিহত ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়ন বাতিলের দাবিতে নাটোরের লালপুরে মশাল মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির একাংশ।
বুধবার (১২ নভেম্বর) রাত ৭টার দিকে লালপুর শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মশাল মিছিলটি শুরু হয়ে রাজশাহী-পাবনা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম, লালপুরের ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলু এবং লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল হক বিপ্লব।
এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল এবং ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের জনবিচ্ছিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ দমন করতে “লোকডাউন নাটক” সাজানো হচ্ছে।
তারা আরো বলেন, “জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া মনোনয়নধারীদের জনগণ মেনে নেবে না। বিএনপির এই অন্যায় মনোনয়ন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
আজকালের কন্ঠ/আর বি