বরিশালের বাকেরগঞ্জে ঢাকা- কুয়াকাটা মহাসড়কের বোয়ালিয়া কাঠের ঘর নামক স্থানে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকরে উল্টে পরে যায়। দুর্ঘটনায় পরিবহনের ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়ার কাঠের পোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রী রা জানায়, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ৪০ জন যাত্রি নিয়ে ঢাকার উদ্দেশ্যে গাড়ি ছাড়েন , বাকেরগঞ্জ বোয়ালিয়া কাঠের ঘর নামক স্থানে আসলে একটি তেলবাহী গাড়িকে সাইড দিতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের ভিতর পড়ে উল্টে যায়, এ সময় গাড়িতে থাকা যাত্রীদের মধ্যে ২০ জন গুরুতর আহত হয়, এবং এলাকার স্থানীয় লোকের সহযোগিতায় আমাদেরকে উদ্ধার করেন, আহত ব্যক্তিদের কে দ্রুত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের চিকিৎসার জন্য বাকেরগঞ্জ সদর হসপিটাল ও সেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে , তবে এখন পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি, দুর্ঘটনার ফলে সড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি