Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১২, ২০২৫ , ৬:১৪ অপরাহ্ণ

দেবিদ্বারে সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি :

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেবিদ্বার উপজেলা সুজনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দেবিদ্বার উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ অনুষ্ঠান হয়।আলোচনা সভা শেষে কেক কেটে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সুজনের সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাসুম।শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা সুজনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক কাজী খোরশেদ আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ সাংবাদিক এ বি এম আতিকুল রহমান বাশার, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করাই সুজনের মূল লক্ষ্য। তারা সুজনের ২৩ বছরের পথচলায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং সংগঠনটিকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

 

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন