Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১২, ২০২৫ , ১২:৪৪ অপরাহ্ণ

নগরবাসীর নিরাপত্তায় নিরলস কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল আহমেদ

লেখকঃ ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

সারারাত জেগে থেকেও নেই কোনো ক্লান্তি—কারণ ময়মনসিংহ নগরবাসী নিশ্চিন্তে ঘুমাতে পেরেছেন, এটাই এক পুলিশ কর্মকর্তার পরম আত্মতৃপ্তি।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল আহমেদ বলেন, “জনগণের নিরাপত্তা, সমস্যা সমাধান এবং শান্তি বজায় রাখতে পুলিশ সব সময় প্রস্তুত। মানুষ যদি নিরাপদে ও স্বাভাবিকভাবে রাত কাটাতে পারে, তবেই আমাদের পরিশ্রম সার্থক।”

তিনি আরও বলেন, “নগরবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বদা মাঠে কাজ করছি। মানুষের পাশে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল দায়িত্ব।”

ওসি শিবিরুল আহমেদের এই দায়িত্ববোধ ও সেবার মনোভাব প্রশংসিত হয়েছে নগরবাসীর মধ্যে। তাঁর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন আরও সুসংগঠিত হচ্ছে।

আজকালের কন্ঠ/আর এস

প্রিন্ট করুন