Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:২৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১২, ২০২৫ , ১২:৩০ পূর্বাহ্ণ

দুমকিতে কৃষকলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

লেখকঃ দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার কৃষকলীগ আহ্বায়ক ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা সংলগ্ন পাগলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

দুমকি থানা পুলিশ তাকে গ্রেফতারের পর মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি বলেন, “আজাহার আলী মৃধাকে দুমকি থানা পুলিশ আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।”

তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অনিচ্ছা প্রকাশ করেন ওসি। তিনি আরও জানান, আটক আসামিকে আগামীকাল (বুধবার) পটুয়াখালী চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজাহার আলী মৃধা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের অঙ্গসংগঠন কৃষকলীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমান শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন