আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল – ২ আসনে ধানের শীষের মনোনয়নের দাবিতে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম এর পক্ষে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকালে জেলা শহরের মালিবাগ এলাকায় এ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরতলীর মালিবাগ এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও নড়াইল -২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মনিরুল ইসলাম শুরুতে বলে বলেন, আমি আপনাদের পাশে ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো।
তিনি আরও বলেন বিগত ১৭ বছর দলের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করেছি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ডাকে চিকিৎসারত স্ত্রীকে চেন্নাই ফেলে চলে এসেছিলাম, আমার স্ত্রীর গর্ভপাত হয়ে যায়, আমি আর বাবা হতে পারিনি, আমি এখনও নিঃসন্তান তিনি আক্ষেপ করেন।

তিনি আরও বলেন, বিএনপির দেওয়া সমস্ত কর্মসূচি পালন করেছি। পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছি। রাতের পর রাত নিজের বাড়িতে ঘুমাতে পারিনি। নড়াইল জেলা বিএনপি কার্যালয় পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা খুলতে দেয়নি। আমার বাড়িতেই বিএনপির সকল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমার বাড়িতে কয়েকবার হামলা চালিয়ে ভাংচুর করেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আমার আকুল আবেদন যেন সব কিছু বিবেচনা করে এবার আমাকে নড়াইল – ২ আসনে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়। এসময় তিনি আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের অবিভাবক। তিনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নিবো। তিনি যার হাতে ধানের শীষের প্রতিক তুলে দিবেন আমরা আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে ধানের শীষ মার্কাকে বিজয়ী করবো ইনশাআল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম এর সহধর্মিণী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো মিলু শরিফ, সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, নড়াইল সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল সরদার, নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শোয়েব মিনা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সৈয়দ বাবু, মহিলা দলের সভাপতি শিরিন জামান প্রমুখ।
সময় বক্তারা দলের হাইকমান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন নড়াইল – ২ আসনে বিএনপির প্রার্থীকেই ধানের শীষ প্রতীক দিতে হবে। যারা বিগত ১৭ বছর জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন ধানের শীষের মনোনয়ন তাদের জন্যই প্রযোজ্য। জনাব মনিরুল ইসলাম দুর্দিনে আমাদের পাশে ছিল। তিনি সব সময় তৃণমূলের নেতা-কর্মীদের খোঁজ খবর নিয়েছেন। আমরা অন্য কাউকে চাই না। আমরা এবার নড়াইল -২ আসনে জনাব মনিরুল ইসলামকেই ধানের শীষের মার্কায় দেখতে চাই।
আজকালের কন্ঠ/আর বি