বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, স্মরণিকা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় রাজধানীর পল্টনের খানা বাসমতি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান কায়সার হাসান এবং সঞ্চালনা করেন মহাসচিব মোঃ আল-আমিন শাওন।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিটিএসএফ উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি।
প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুজ্জামান জিয়া, সম্পাদক দৈনিক বঙ্গজননী।
উদ্বোধন করেন চিত্রনায়ক যুবরাজ খান, চেয়ারম্যান শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ।
প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ মনির হোসেন কাজী, সম্পাদক বার্তা প্রবাহ ও উপদেষ্টা, বিটিএসএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ দেলোয়ার হোসেন শিকারী, মোঃ শামছুল আলম, মোঃ কামরুজ্জামান, হাজী মোসলেম হোসেন সরদার, ওয়াছেপ উদ্দিন আহমেদ দীপু তালুকদার, মোঃ নাসিরুল ইসলাম নাসির, মোঃ জহিরুল ইসলাম আকন ও মোঃ হারিসুর রহমান।
বিশেষ বক্তা ছিলেন শরীফ মোঃ আব্দুল কাদের, মোঃ ফজলুল হক মনি, বি.এম. মোস্তাফিজ মোস্তফা ও কে.এম. কামরুজ্জামান মিলন।
শুভেচ্ছা বক্তা হিসেবে বক্তব্য রাখেন এম.এ. গফুর মোল্লা, মোঃ ছানাউল্লাহ, হামিদুল ইসলাম, আতিকুর রহমান, মোঃ কুতুব উদ্দিন, মোঃ ফয়েজ আহমেদ, শাহজালাল ভূঁইয়া সজিব, আফজাল হোসেন, শওকত হোসেন মুকুল, স্বর্ণা আক্তার ও ইঞ্জিনিয়ার এনামুল হক রানাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মুনির চৌধুরী, কাজী সাকিব জামাল, আসাদুজ্জামান মিঞা, যুগ্ম মহাসচিব এটিএম মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, শাহ সাহিদ উদ্দিন, মোঃ মেজবাহ উদ্দিন ভূইয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান মোমেন, সৈয়দা রুবি, সহ-সাংগঠনিক সম্পাদক নিহারেন্দু চক্রবর্তী, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, প্রশিক্ষণ সম্পাদক আক্তার হোসেন কাজী, আপ্যায়ন ও কর্মসূচি সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক সামসুন নাহার জেনী, গণযোগাযোগ সম্পাদক নুর আলম মুন্না, সাংস্কৃতিক সম্পাদক রূপক চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক রুবিনা শেখ, সমাজকল্যাণ সম্পাদক মাফিদা চৌধুরী, সদস্য সাঈদ গাফফার ও সোহেল সরদার প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এ্যাড. মোঃ মনির হোসেন খান (উপদেষ্টা, বিটিএসএফ), ইসমাইল হোসেন স্বপন (ইতালি), মোঃ জসীম উদ্দিন নিরব, মোহাম্মদ আহসান উল্যাহ (সৌদি আরব), মোঃ কবির হোসেন সরকার, মোঃ হেলাল উদ্দিন, এস এম জহিরুল ইসলাম রাজু (বাহরাইন), আব্দুল মোমিন (লন্ডন) ও শরীফুল হোসাইন (কুমিল্লা বিভাগীয় সভাপতি, বিটিএসএফ) সহ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা তৃণমূল সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি ও সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
আজকালের কন্ঠ/আর বি