Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১১, ২০২৫ , ১১:১২ পূর্বাহ্ণ

গৌরীপুরে ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় ভিডিপি মৌলিক প্রশিক্ষণের ৩য় ধাপের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ প্রশিক্ষণ কর্মসূচি ২ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এর তত্ত্বাবধানে এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক শহিদুল ইসলাম ও প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা এর সার্বিক পরিচালনায় প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।

প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন মোট ৬০ জন প্রশিক্ষণার্থী—এর মধ্যে পুরুষ ৪০ জন ও মহিলা ২০ জন। তাদের মধ্যে ২ জন দলনেতা/দলনেত্রীসহ স্থানীয় আনসার কমান্ডারও রয়েছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর সার্বিক নির্দেশনা ও উদ্যমে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে,

যার মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল, দক্ষ ও সমাজসেবামুখী করে তোলা।

চলমান প্রশিক্ষণে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মিজ আফিয়া আমিন পাপ্পা অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “ভিডিপি সদস্যরা জননিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারেন। এই প্রশিক্ষণ তাদের সক্ষমতা আরও বৃদ্ধি করবে।”

প্রশিক্ষক শহিদুল ইসলাম আরো বলেন, “ভিডিপি সদস্যরা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে তারা আরও দক্ষ, আত্মনির্ভরশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন