Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১১, ২০২৫ , ১১:০১ পূর্বাহ্ণ

নিজ উদ্যোগে ১১ টির অধিক রাস্তার সংস্কার করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফি উদ্দিন ফয়সাল

লেখকঃ মো: এমদাদ হোসেন, সন্দ্বীপ (চ্ট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপ উপজেলার বিভিন্ন এলাকায় সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ রফি উদ্দিন ফয়সালের উদ্যোগে দীর্ঘদিনের অবহেলিত বেশকিছু সড়কের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। এতে চলাচলে নিত্যদিন ভোগান্তিতে থাকা সাধারণ মানুষের মধ্যে স্বস্তির হাওয়া বইছে,যেন ধুলোময় পথ হঠাৎ নতুন প্রাণ ফিরে পেয়েছে। অন্তত ১১ টি রাস্তার সংস্কার কাজ হয়েছে বলে জানা গেছে।

সংস্কারকাজ হয়েছে গাছুয়া ইউনিয়নের ১ ও ৯ নম্বর ওয়ার্ডের সীমানা সড়ক,পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুচিয়া মোড়া রোড,হারামিয়ার ৬ নম্বর ওয়ার্ডের শরিফ সদ্দারের গো রোড,৮ নম্বর ওয়ার্ডের মালেক মুন্সি সড়ক,৭ নম্বর ওয়ার্ডের মগধরা-হারামিয়া সীমানা সড়ক,মুছাপুর ৭ নম্বর ওয়ার্ডের শান্তির হাট সড়ক,৩ নম্বর ওয়ার্ডের আব্দুল মোতালেব সড়ক,২ নম্বর ওয়ার্ডের বাসিকদা ও মালাদার পাড়া সড়ক,৯ নম্বর ওয়ার্ডের হায়াত মোহাম্মদ সড়ক এবং মগধরা ২ নম্বর ওয়ার্ডের মাছুম চৌধুরী সড়কে। পাশাপাশি হারামিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে কাছিয়া পাড় সড়কেও সংস্কারের ছোঁয়া লাগে।

স্থানীয়দের অভিযোগ ছিল,এসব সড়কের বড় অংশ বহু বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বর্ষা এলে রাস্তা যেন কাদার সমুদ্রে তলিয়ে যেত। সংস্কারের পর এখন স্কুল-কলেজের শিক্ষার্থী,পথচারী আর রোগীবাহী যানবাহনের চলাচলে আগের তুলনায় চোখে পড়ার মতো উন্নতি দেখা যাচ্ছে।

উদ্যোক্তা রফি উদ্দিন ফয়সাল বলেন,“এলাকার মানুষের মৌলিক সুবিধা নিশ্চিত করাই আমার প্রথম দায়িত্ব। যেখানে সমস্যা,সেখানেই সম্ভাবনার শুরু।”তিনি জানান,স্থানীয়দের চাহিদার ভিত্তিতে আরও কিছু গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে সংস্কারের পরিকল্পনা রয়েছে।

সংস্কারকাজে স্থানীয় মানুষের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। এলাকাবাসী আশা করছেন,ভবিষ্যতে দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন নিশ্চিত হলে সন্দ্বীপের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন