ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারে পেট্রোল পাম্পের সামনে পার্ক করে রাখা একটি গাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। রবিবার (১০ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ফুলবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পূর্ব শত্রুতার জেরে ঘটতে পারে। তবে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজকালের কন্ঠ/আর বি