Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ১১, ২০২৫ , ১০:১৯ পূর্বাহ্ণ

ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক আব্বাস হোসেনকে হত্যার হুমকি, থানায় সাধারণ ডায়েরি

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরে ইন্ডিপেন্ডেন্ট টিভির স্টাফ রিপোর্টার এবং দৈনিক মেঘনার তীর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্বাস হোসেনকে অজ্ঞাতনামা একটি মোবাইল নম্বর থেকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে। একই সঙ্গে হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি তুলেছে তারা।

জানা যায়, সম্প্রতি অজ্ঞাত একটি নম্বর থেকে একাধিকবার ফোন করে আব্বাস হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তিনি লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ বিষয়ে প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জানায়, হুমকির উৎস শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানায়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন