Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৫ , ১১:২১ অপরাহ্ণ

শরীরে বিশেষ কায়দায় ফেনসিডিল বহন; র‌্যাব-১৩ এর অভিযানে ২৪০ বোতল ফেনসিডিলসহ ৪ নারী গ্রেফতার

লেখকঃ দিনাজপুর জেলা প্রতিনিধি

‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গঠনে র‌্যাব সদস্যরা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে ফুলবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের ঢাকা মোড় সংলগ্ন রোজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মহিলা র‌্যাব সদস্যদের মাধ্যমে দেহতল্লাশিতে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় প্রতিজনের কাছে ৬০ বোতল করে মোট ২৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় চারজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন -মোছাঃ রিনা (৩৫), পিতা মৃত সাহেদ আলী, মাতা মোমেনা বেগম, সাং—হিলি জিলাপিপট্টি। ইশিকা আক্তার (১৯), পিতা মোঃ ইউনুস আলী, মাতা লিজা আক্তার, সাং—হিলি ডাঙ্গাপাড়া। মোছাঃ রাজিয়া খাতুন (৩৪), পিতা মোঃ আব্দুল আজিজ, মাতা মোছাঃ নূরজাহান বেগম, সাং—বড় ডাঙ্গাপাড়া। শাহিনুর বেগম (৪০), পিতা মৃত খলিলুর রহমান, মাতা জাহেরা বেগম, সাং—মধ্যেম বাসিন্দাপুর, থানা—হাকিমপুর, জেলা—দিনাজপুর।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা দীর্ঘদিন ধরে অভিনব পদ্ধতিতে ফেনসিডিল ও অন্যান্য মাদকদ্রব্য পাচার ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন