
ময়মনসিংহের গৌরীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানজিম আহম্মেদ আবির (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার একটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। দুপুরে এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় আবিরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত আবির উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :