Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৫ , ৬:২০ অপরাহ্ণ

সাতক্ষীরা সদর ২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত আব্দুর রউফ’র গণসংযোগ

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি :

সাতক্ষীরা সদর ২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ রাস্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট ও ধানের শীষ প্রতীককের লিফলেট বিতরণ করে নির্বাচনী গণসংযোগ করেছেন।

রবিবার বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের হাটের মোড় হতে শুরু করে শহরের বিভিন্ন স্থানে পথচারী, ব্যবসায়ীসহ সকল শ্রেণীর পেশার মানুষের সাথে এ গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি তারেক রহমানের ৩১ দফা রাস্ট্র সংস্কারের রুপরেখার লিফলেট ও ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করে সকলের কাছে দোয়া চেয়েছেন এবং আগামী সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য প্রভাষক আতাউর রহমান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু,আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমদ মানিক প্রমুখ।

 

আজকালের কন্ঠ/আর এস/আ

প্রিন্ট করুন