বরিশাল-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনের সাথে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে গৌরনদী উপজেলার শরিকল গ্রামে তার নিজ বাসভবনে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী) এম জহির উদ্দিন স্বপন।
এসময় তিনি উপস্থিত মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, নিরপেক্ষতা বজায় রেখে সঠিক সংবাদ প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। আগামীতে গৌরনদী-আগৈলঝাড়া বাসীর দাবী পুরনের জন্য আমার সর্বাত্তক চেষ্টা থাকবে।
সভায় আরো বক্তব্য রাখেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, সাধারন সম্পাদক এফএম নাজমুল রিপন, সাবেক সাধারন সম্পাদক মো. শামীমুল ইসলাম শামীম, প্রবীর বিশ্বাস ননী।
এসময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো.জাহিদুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক কাজী মনিরুজ্জামান, সদস্য বরুন কুমার বাড়ৈসহ প্রমুখ। বরিশাল-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী এম জহির উদ্দিন স্বপনকে আগৈলঝাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
আজকালের কন্ঠ/আর এস/এ ইউ