গাইবান্ধায় শিক্ষার্থীদের উদ্যোগে প্রত্যন্ত গ্রামের প্রায় ২ হাজার অসহায় দরিদ্রদের জন্য সাশ্রয়ী মূল্য সকল প্রকার নিত্যপণ্য ক্রয়ের জন্য ১ দিনের বাজারে আয়োজন করা হয় ।
আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় গাইবান্ধার সদর উপজেলার বন্ধন রেসিডেনশিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ব্যতিক্রমী এই বাজারের আয়োজন করেন যা চলবে দিনভর।এতে প্রায় ৩৫ টি স্টলে শাক সবজি মাছ মাংস হাঁস মুরগী সহ সকল প্রকার নিত্যপণ্য তোলা হয়।
এতে দোকানী হিসেবে পণ্য গুলো বিক্রির জন্য বসেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।আর উৎসাহ ও স্বাচ্ছন্দ বোধ নিয়ে নিত্যপণ্য গুলো কিনতে আসেন গ্রাম গঞ্জের নারী পুরুষেরা। শুধু পড়াশু করে চাকরি নয় কিভাবে করতে হবে ব্যবসা তার একটি উদাহরণ।
আজকালের কন্ঠ/আর এস/এস