Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৪৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৫ , ১:০১ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে যুবদলের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

লেখকঃ জামাল খান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

আজ (০৮ নভেম্বর ২০২৫, শনিবার) ময়মনসিংহের ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি ময়মনসিংহ যুবদলের সদস্য ওয়াহিদুজ্জামান মিঠুন ও আরিফুলের নেতৃত্বে ফুলপুর উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক যুবদল ও ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুলপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান হীরা এবং পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক শিকদার।

বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

র‌্যালিটি শেষে নেতাকর্মীরা স্লোগান ও উদ্দীপনায় দিনটি উদযাপন করে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন