Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৯, ২০২৫ , ১২:৩৯ পূর্বাহ্ণ

কালীগঞ্জে বিএনপির সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালী

লেখকঃ মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালনে সমাবেশ ও র‌্যালী করেছে উপজেলা বিএনপি।

কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ও বিএনপি’র ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজের নির্দ্দেশনায় শনিবার( ৮ নভেম্বর) বিকালে শহরের ভূষণস্কুল মাঠে সমাবেশে বাদ্য যন্ত্র নিয়ে হাজার হাজার নেতাকর্মী সমর্থকেরা অংশ নেয়।

কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে এ সমাবেশে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন- আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম তোতাসহ সকল অঙ্গ সংগঠন।

এ সময়ে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন করে দেশকে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের নেতা সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বেই এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

সমাবেশ শেষে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের জনতা মোড়ে এসে শেষ হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন