
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আপনারা জানেন শেখ হাসিনা ১৫ বছর এদেশে নির্বাচন দেয়নি।
নির্বাচন না দিয়ে ১৫ বছর এদেশে ষড়যন্ত্র চক্রান্ত করে এদেশে রাষ্ট্রক্ষমতায় ছিল অবৈধভাবে। যতক্ষণ পর্যন্ত এদেশে নির্বাচন না হবে যতক্ষণ পর্যন্ত জবাবদিহিমূলক সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের বিজয় হবে না আইন শৃংখলার উন্নতি হবে না স্বাভাবিক জীবন যাপনের জন্য তাই দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে এগিয়ে আসুন দ্রুত নির্বাচন দিন নতুন করে আর খেলা খেইলেন না।
আজ শনিবার বিকেলে নাটোর সদর উপজেলা র কাফুরিয়া ইউনিয়নে পাইকপাড়া দাখিল মাদ্রাসা মাঠে কাফুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে এই সব কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব,জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, সহ নেতা কর্মিরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :