আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল নাটোরের উত্তরা গণভবনের সৌন্দয্যের প্রশংসা করে এটিকে আরো দর্শনীয় ও সংরক্ষণ করার তাগিদ দিয়েছেন। আজ শনিবার বিকালে এক সফরে স্বস্ত্রীক নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
তবে তিনি রাজনৈতিক ও সমসাময়ীক বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।
নাটোরের কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শনের কথা থাকলেও তা বাতিল করে রাজশাহী চলে যান। এর আগে দুইদিনের রাজশাহী ও নাটোর সফরের অংশ হিসাবে রাজশাহীর সারদা পুলিশ একাডেমি পরিদর্শন শেষে বিকালে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনে আসেন।এটিকে ব্যক্তিগত সফর দাবি করে ছবি ধারনে নিষেধ করে স্থানীয় প্রশাসন।
আজকালের কন্ঠ/আর বি