আজ শুক্রবার ০৭-১১-২০২৫ ইং বিকাল ৪ঘটিকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাউফল উপজেলার উদ্যোগে বাউফল ইউনিয়নের পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক গ্রাম বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা এক রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে সঠিকভাবে পরিচালিত করতে তরুণদের এগিয়ে আসা দরকার। তাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ নতুন বন্দোবস্তের লক্ষ্যে শিক্ষিত ও স্মার্টদের নিয়ে তৈরি করে বিল্পবী রাজনৈতিক সংগঠন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি আরও বলেন ঐতিহ্যবাহী শিক্ষিত জনপদ বাউফলকে উন্নত ও আধুনিক রূপে বিনির্মানের জন্য প্রয়োজন শিক্ষিত, সৎ, যোগ্য ও তরুণ নেতৃত্ব। কারণ স্বপ্নের কাঙ্ক্ষিত বাউফল বিনির্মান কেবল তরুণদের পক্ষেই সম্ভব।
তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী হিসেবে পটুয়াখালী ২ (বাউফল) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে চাই। আমি আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশী।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশির উদ্দিন, যুগ্ম সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি পটুয়াখালী জেলা, মুহাম্মাদ রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় ছাত্রশক্তি পটুয়াখালী জেলা, রিফায়েত কবির খান সদস্য সচিব জাতীয় ছাত্রশক্তি পটুয়াখালী জেলা, ফারুকুল ইসলাম মিলন বিশিষ্ট ব্যবসায়ী বগা বাজার ও সভাপতিত্ব করেন মোঃ জলিলুর রহমান, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী। আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজকালের কন্ঠ/আর বি