Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৮, ২০২৫ , ৪:৪৮ অপরাহ্ণ

নেত্রকোণায় মশাল মিছিলে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোণা জেলা প্রতিনিধি

নেত্রকোণায় নির্মাণাধীন বাইপাস সড়কে মশাল মিছিল করাকালে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার চল্লিশা-দুধকুড়া এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন—আলম মিয়া, মো. আরিফ মিয়া, ইব্রাহিম খলিল, জোনায়েদ হাসান রাফি, শাহাদাত রহমান সিয়াম, সাকিবুল ইসলাম ও রিয়াদ মিয়া। তাঁরা সবাই সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহ্ নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু নেতা-কর্মী বাইপাস সড়কে মশাল মিছিল করছে। পরে সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়।

ওসি আরও বলেন, ‘তারা রাতের অন্ধকারে মিছিল করে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন