Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৮, ২০২৫ , ৪:২৯ অপরাহ্ণ

নাটোর ৫ দিনব্যাপি কাব ক্যাম্পুরী-২০২৫ উদ্বোধন

লেখকঃ নাটোর প্রতিনিধি :

“কাবিং করি, বড়দের কথা মনে চলি” এই প্রতিপদ্য নিয়ে ৬ষ্ঠ নাটোর জেলার কাব ক্যাম্পুরীর ৫দিনব্যাপি উদ্বোধনী করা হয়েছে।আজ দুপুরে নাটোর কানাই খালি মিনি স্টেডিয়ামে কাব এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

উক্ত অনুষ্ঠানের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমন।

এ সময় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে সুন্দর ভবিষ্যত গড়ার জন্য নিয়মিত পড়াশোনা, শরীরচর্চা, বড়দের ম্মানকরা সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস নাটোর জেলার সম্মানিত কর্মচারী কর্মকর্তা বৃন্দ সহ প্রায় ৫শতাধিক ছাত্র-ছাত্রী এবং শিক্ষক উপস্থিত ছিল।

 

আজকালের কন্ঠ/আর এস/আর

প্রিন্ট করুন