Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৭, ২০২৫ , ১২:৩৭ পূর্বাহ্ণ

ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস ডায়াবেটিস পরীহ্মা ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত

লেখকঃ রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে এবং রবি মোবাইল সার্ভিসিং সেন্টারের প্রোপ্রাইটর রবি ভাইয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয় একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প।

এই ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পটি রাণীনগর উপজেলার গোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীই নয়, গ্রামের বিভিন্ন বয়সের মানুষরাও উপস্থিত হয়ে সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ভবিষ্যতে রক্তদানে উৎসাহিত করা ও মানবিক কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলার সম্মানিত সহকারী কমিশনার (ভূমি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং গোনা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও মেডিক্যাল ক্যাম্পে শিশু থেকে সব বয়সের নারীও পুরুষ ভীড় জমায়েত করেন

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন