Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৬, ২০২৫ , ৮:৩২ অপরাহ্ণ

বিএনপি ক্ষমতায় এলে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে : নুরুল আমিন

লেখকঃ মিরসরাই প্রতিনিধি :

বিএনপি ক্ষমতায় এলে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণভাবে নিশ্চিত করা হবে — এমন মন্তব্য করেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে মিরসরাই প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “গত সরকারের আমলে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদমাধ্যমের কার্যক্রমে নানা ধরনের হস্তক্ষেপ ছিল — এটি ছিল জনমতের একটি বড় সমালোচনার বিষয়। বিএনপি বিশ্বাস করে, গণতন্ত্রের মূল ভিত্তি হলো মানুষের মুক্ত চিন্তা ও মতপ্রকাশের অধিকার। তাই আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ সৃষ্টি করব।”

তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দল-মত নির্বিশেষে প্রত্যেক নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনবে। দুই দশক আগে বিএনপি সরকারের সময়ে যেমন মিডিয়া নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারত, আমরা সেই পরিবেশ পুনরুদ্ধার করতে চাই।”

মতবিনিময় সভায় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল গবেষক ড. মু. কামাল উদ্দিন।

 

আজকালের কন্ঠ/আর এস/এইচ এন

প্রিন্ট করুন