নেত্রকোণা সদরের ঠাকুরাকোণায় বাস চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন । এসময় আরো ৫ জন আহত হন।বুধবার রাতে এই ঘটনা ঘটে।
নিহত হলেন, ইয়াসিন মিয়া (২১)। তিনি সদর উপজেলার ঠাকুরাকোণা গ্রামের ওয়ারেছ মিয়ার ছেলে।নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ জানান,জেলার কলমাকান্দা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা সাগরিকা নামে একটি যাত্রীবাহী বাস ঠাকুরাকোনা বাজার এলাকায় পৌঁছে যাত্রীবোঝাই একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।
এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক ইয়াসিন মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের কন্ঠ/আর এস/এস