Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৬, ২০২৫ , ২:৩৬ অপরাহ্ণ

তারাগঞ্জের তারার আলো ১২ তম বর্ষ পেরিয়ে ১৩ তম বর্ষে পদার্পণ

লেখকঃ তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

রংপুর জেলার তারাগঞ্জ থেকে প্রকাশিত গণ- মানুষের একমাত্র মুখপাত্র সাপ্তাহিক পত্রিকা (তারার আলো) পত্রিকার ১২ তম বর্ষ পেড়িয়ে ১৩ তম বর্ষে পর্দাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদ হলরুমে গত বুধবার সন্ধার পরে কেক কাটা ও বিশেষ মোনাজাত এবং নানা আলোচনার মধ্যদিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

তারার আলো পত্রিকার সম্পাদক প্রকাশক খবির উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহার মান্নান, সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, ব্রাদার্স এগ্রোফুট লিমিটেড এর ব্যবস্থাপক ইকরামুল হক, সাবেক জেলা পরিষদের সদস্য শাহিনুর ইসলাম মার্শাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ আলী, তারাগঞ্জ বনিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন আপান, শুভেচ্ছা বক্তব্য রাখেন, কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা মহাবিদ্যালয় বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, সহ বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন