Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৬, ২০২৫ , ১১:৫৩ পূর্বাহ্ণ

নেত্রকোনায় রাস পূর্ণিমা উপলক্ষে ৭২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন শুরু

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনায় শুরু হয়েছে নয় দিনব্যাপী শ্রীশ্রী রাসপূর্ণিমা উৎসবের কীর্ত্তণ। শহরের নৃসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উৎসবকে ঘিরে ভক্তদের মাঝে সৃষ্টি হয়েছে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ।

৫ই নম্ভেম্বর বুধবার থেকে নেত্রকোনায় শুরু হয়েছে নয় দিনব্যাপী কীর্ত্তণ শ্রীশ্রী কৃষ্ণের রাসপূর্ণিমা উৎসব উপলক্ষে। শহরের নৃসিংহ জিউর আখড়া প্রাঙ্গণে এবার আয়োজন করা হয়েছে ৭৩তম রাসযাত্রা উৎসবের। শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমলীলাকে কেন্দ্র করে জাগতিক প্রেমকে পারলৌকিক প্রেমে উন্নীত করার উদ্দেশ্যে এ উৎসবের আয়োজন করা হয়। নয় দিন নামকীর্ত্তন শেষে দু’দিন রাসলীলা অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী ও নাটোর থেকে আগত ছয়টি কীর্ত্তণীয়া দল অংশ নিচ্ছেন এ উৎসবে। দূরদূরান্ত থেকে আগত ভক্তবৃন্দে মুখরিত হয়ে উঠেছে পুরো আখড়া প্রাঙ্গণ।

নেত্রকোনা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক লিটন পন্ডিত বলেন,উৎসবকে ঘিরে অর্ধশতাধিক দোকানি বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন। আগামী ১৬ নভেম্বর নগর পরিক্রমা ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের রাসযাত্রা উৎসব। শ

ত শত ভক্তের সমাগমে উৎসবস্থল এখন ভক্তিময় আবহে মুখরিত। নয় দিনব্যাপী এই নামকীর্ত্তন শেষে রাসলীলা ও নগর পরিক্রমার মধ্য দিয়ে শেষ হবে শ্রীশ্রী রাসপূর্ণিমা উৎসব। ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছে নেত্রকোনার ঐতিহ্যবাহী নৃসিংহ জিউর আখড়ার রাসযাত্রা উৎসব।

 

আজকালের কন্ঠ/আর এস/এস

প্রিন্ট করুন