Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৫, ২০২৫ , ৬:৪৩ অপরাহ্ণ

সন্দ্বীপে তারেক রহমান ঘোষিত ৩১ দফায় নারীর অধিকার নিয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

লেখকঃ সন্দ্বীপ ( চ্ট্টগ্রাম) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির আলোকে নারীর অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে সন্দ্বীপ উপজেলার খন্তারহাট এলাকায় এ সমাবেশের আয়োজন করে উপজেলা মহিলা দল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মিসেস খেলনা মেম্বার, অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাউছার আহমেদ, মনির তালুকদার, পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক মাঈন উদ্দিন, সাইফুর রহমান শামীম,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহরিয়ার হাসান সজীব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের দলিল নয়, এটি নারী ও পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারও বটে। সেখানে নারীদের শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বর্তমান সময়ের নারীরা নানামুখী বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন। তারেক রহমানের দফাগুলোর পূর্ণ বাস্তবায়ন হলে দেশের নারীরা হবে স্বাবলম্বী, মর্যাদাবান ও নিরাপদ।সমাবেশ শেষে নারীর অধিকার সংরক্ষণ, সামাজিক নিরাপত্তা বৃদ্ধি ও রাজনৈতিক সংগঠনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির দাবিতে একটি শোভাযাত্রাও অনুষ্ঠিত হয়।

 

আজকালের কন্ঠ/আর এস/এম এইচ

প্রিন্ট করুন