Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:৪৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৫, ২০২৫ , ১১:৪৫ পূর্বাহ্ণ

পটুয়াখালী ০২ বাউফলে ঐক্যের স্লোগানে অনড় ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার

লেখকঃ মোঃ কবির খান

পটুয়াখালী ০২ বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পটুয়াখালী জেলা বিএনপির (সাবেক) সিনিয়র সহ-সভাপতি, বাউফল উপজেলা বি এন পির (সাবেক) সভাপতি,এয়োদশ সংসদ সদস্য পদপ্রার্থী দলের ঐক্যের স্লোগান অনড় রয়েছেন।

ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ২৩৭ আসনে দলীয় মনোনয়ন প্রার্থিতার নাম ঘোষণা করেছেন। পটুয়াখালী ০২ বাউফল ১১১নং আসনটি হোল্ড করে রাখা হয়েছে। অনেকের ধারণা এ আসনটি জোটগত কারণে হোল্ড করা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দের ধারণা উল্টো। তারা বলেন ঐক্যের সংকটে এ আসনটি এখনো কাউকে নমিনেশন দেওয়া হয়নি। ইঞ্জিনিয়ার ফারুক বলেন দলের দুর্দিনে আমি বাউফল উপজেলা বি এন পির হাল ধরেছি,দলকে সু-সংগঠিত রেখেছি, বাউফল উপজেলা বি এন পির সভাপতির দায়িত্ব পালন করেছি।
এই বাউফলের দানবীর খ্যাত গরিব, দুঃখী, অসহায় মানুষের বন্ধু ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যের স্লোগানে অনড়।

তিনি দৈনিক আজকালের কন্ঠ কে জানান দলের সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যের স্লোগানে আমি অনড় রয়েছি, আমি ৮৬ সালের প্রথম থেকেই ইন্জিনিয়ার ফারুক তালুকদার কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দীর্ঘ দিন যাবৎ গরিব ছাত্র-ছাত্রীদের বৃত্তিপ্রধান করেছি। গ্রাম অঞ্চলের অসহায় মা বোনের কথা চিন্তা করে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ প্রতিষ্ঠিত করেছি, আমার প্রতিষ্ঠিত দি ডেল্টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে প্রায় ত্রিশ হাজার লোকের কর্মসংস্থান করেছি। হাজার হাজার কোটি টাকার প্রতিষ্ঠান আজকে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রোষানলে বন্ধ হয়ে গেছে। তিনি জানান ২০০৮ সালের নির্বাচনে বরিশাল বিভাগে সর্বোচ্চ ভোট পেয়েছি,আমি বাউফল উপজেলা বি এন পির সভাপতি থাকাকালীন অবস্থায় আমার ব্যক্তিগত ভাবে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল- কলেজ,মন্দির, গরীব, অসহায় মেয়েদের বিয়ে, অসুস্থ ব্যক্তিদের সুস্থতার জন্য ব্যক্তিগত ভাবে সহায়তা প্রদান করেছি। আমি দলের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন প্রোগ্রামে সফল করেছি।আমাকে আওয়ামী লীগের আমলে ১৫০টির মামলায় আসামি করা হয়েছে, সেখানে আমার স্ত্রীকেও আসামি করা হয়েছে। আমাকে দল নমিনেশন দিলে শতভাগ আশাবাদী আমি আসনটি দলকে উপহার দিতে পারবো।

সর্বোপরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাকে মনোনয়ন দিবে আমি তার হয়ে কাজ করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্তকে মাথা পেতে গ্রহণ করবে বলেও জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন