নওগাঁ-৬ আসনে ধানের শীষের কান্ডারী হলেন শেখ মোঃ রেজাউল ইসলাম | Daily AjKaler Kontho

নওগাঁ-৬ আসনে ধানের শীষের কান্ডারী হলেন শেখ মোঃ রেজাউল ইসলাম


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
নওগাঁ-৬ আসনে ধানের শীষের কান্ডারী হলেন শেখ মোঃ রেজাউল ইসলাম

‎নানান জল্পনা কল্পনা এবং দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নওগাঁ-৬ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী তালিকায় শেখ মোঃ রেজাউল ইসলাম (রেজু)।

‎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর ধারাবাহিকতায় সংসদীয়-৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম এসেছে আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ রেজাউল ইসলাম (রেজু)’র।

‎সোমবর (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এদিন ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে বিএনপি।

‎এসময় নামের তালিকা ঘোষণা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ফেনী-১, দিনাজপুর-৩, ও বগুড়া-৭ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায়-৬ আসন থেকে ধানের শীষের প্রার্থী হবেন। তবে ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে বলে জানান তিনি।

আজকালের কন্ঠ/আর বি