Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:৩৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৪, ২০২৫ , ১১:২২ পূর্বাহ্ণ

বরিশালে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন

লেখকঃ বরিশাল জেলা প্রতিনিধি

সাংবাদিকতার পবিত্র পেশাকে কলুষিত করা দালালি, চাঁদাবাজি ও প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধে ঐক্যবদ্ধ হয়েছেন বরিশালের পেশাদার সাংবাদিকরা।

সোমবার (৩ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় বরিশাল শহরের হোটেল কিংফিশারে সাংবাদিক মামুনুর রশিদ নোমানির সঞ্চালনায়, হাবিবুর রহমান এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মতবিনিময় সভা , সাংবাদিকতার নামে অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলম রায়হান। বিশেষ অতিথি ছিলেন মামুনুর রশীদ নোমানী, হাবিবুর রহমান, কাজী জাহাঙ্গীর হোসেন ও নাজমুল হক।

সভায় অংশ নেন দৈনিক বরিশালের চোখ সম্পাদক খান আরিফ, দৈনিক ভোরের চেতনা বরিশাল জেলা প্রতিনিধি খান বশির, ডেইলি বরিশালের সংবাদ সম্পাদক খান তুহিন, বাংলাদেশ সমাচার এর স্টাফ রিপোর্টার এসএম নওরোজ হীরা , তৃতীয় মাত্রা বরিশাল বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন , দৈনিক আজকালের কন্ঠ জেলা প্রতিনিধি মোঃ ফয়সাল আহমেদ , এনায়েত হোসেন মোল্লা সিএনএন বাংলা টেলিভিশন বরিশাল বিভাগীয় প্রধান সহবিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদক, সিনিয়র রিপোর্টার ও মাঠপর্যায়ের সাংবাদিকরা, এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ আলাল, বেলাল শিকদার, দৈনিক সংবাদ সকাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস. এম. আলামিন, কামরুল হাসান মৃধা, মুক্ত খবর এর জেলা প্রতিনিধ সাইফুল ইসলাম খোকন, বাবলু আহমেদ , প্রতিদিনের খবর এর বরিশাল বিভাগীয় প্রতিনিধি রিয়াদ শরীফ, রাসেল আহমেদ ও ফেরদাউস সহ আরো অন্যান্য সাংবাদিক বৃন্দ, আয়োজন করে বরিশালের পেশাদার সাংবাদিকদের ৩৫টি সংগঠন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ ও সত্য প্রকাশের মাধ্যম। কিন্তু কিছু ব্যক্তি সাংবাদিকতার নাম ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে, তথ্যের নামে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে, যা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। এ ধরনের অপসাংবাদিকতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বক্তারা আরও জানান, পেশাদার সাংবাদিক সংগঠনগুলোর সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে, যারা ভুয়া সাংবাদিক চিহ্নিতকরণ, সাংবাদিকতার মান রক্ষা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

সভা শেষে বরিশালের সাংবাদিক সমাজ এক যৌথ বিবৃতিতে বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা আমাদের অঙ্গীকার, আর অপসাংবাদিকতার বিরুদ্ধে লড়াই আমাদের দায়িত্ব।”

এই মতবিনিময় সভার মাধ্যমে বরিশালের সাংবাদিক সমাজে পেশাগত শৃঙ্খলা, নৈতিকতা ও ঐক্যের নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে জরুরী আলোচনা সভার সমাপ্তি করেন রাত ৯ টায়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন