Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৪, ২০২৫ , ৯:১৬ পূর্বাহ্ণ

নড়াইল- ১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিশ্বাস জাহাঙ্গীর আলম

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ (নড়াইল সদর-কালিয়া উপজেলা) আসনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এর আগে তিনি ২০১৮ সালে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন পান।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।

নড়াইল – ১ আসনে প্রার্থী ঘোষণার পরপর বিশ্বাস জাহাঙ্গীর আলম এর সমর্থকেরা তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিলসহ উচ্ছাস প্রকাশ করেন। সমর্থকেরা বলেন তাদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হতে যাচ্ছে। বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে বিজয়ী করবেন বলে তারা উচ্ছাস প্রকাশ করে বলেন।

এ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম ছাড়াও অনেকেই ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি ছিলেন। সবাই ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারণা চালান। তাদের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক আমেরিকা বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট, জিয়া সাইবার ফোর্সের জেলা সদস্য অধ্যাপক বি এম নাগিব হোসেন। যুক্তরাষ্ট্র টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম জহির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজাসহ আরো কয়েকজন।

এদিকে নড়াইল-২ আসনে মনোনয়ন ঘোষণা করেনি দলটি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান নড়াইল-২ আসনের মনোনয় হোল্ড করে রাখা হয়েছে পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন