আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের দুই আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত তালিকায় লক্ষ্মীপুর–২ আসনে সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর–৩ আসনে দলের মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম রয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তবে লক্ষ্মীপুর–১ ও লক্ষ্মীপুর–৪ আসনের প্রার্থীদের নাম পরে জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজকালের কন্ঠ/আর বি