Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ৩, ২০২৫ , ৮:৪১ অপরাহ্ণ

মানিকগঞ্জে তিন আসনের দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের দুটি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনে মঈনুল ইসলাম খান শান্ত। মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার নাম ঘোষণা করা হয়। তবে ঘোষণা করা হয়নি মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের প্রার্থীর নাম।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন