পটুয়াখালীর বাউফল পৌর শহরের শহরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন গণসংযোগ করেন।
বিকাল ৪ টা বাউফল কাগোজীর পুল এলাকা থেকে শুরু হয়ে পৌর শহরের ৯ নং ওয়ানডে গণসংযোগ শেষ করে বাউফল পাবলিক মাঠের মুক্তমঞ্চে পথসভা করেন। এ সময় নেতাকর্মীরা বাউফল পৌর এলাকায় মিছিলে মুখরিত করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত ভাইচ চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় দোকানদার ও জনসাধারণের কাছে লিফলেট পৌঁছে দেন।
বাউফল পৌর বিএনপির সভাপতি মোঃ মিজান খোকনের সভাপতিত্বে বাউফল পাবলিক মাঠের মুক্তমঞ্চে ধানের শীষের পক্ষে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সহ দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন।এসময়ে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আপেল মাহামুদ ফিরোজ ও বাউফলে ভিবিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকরা।
আজকালের কন্ঠ/আর বি